Deleted
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ব্যাংক আইনের ধারা স্থগিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি গ্রুপের ঋণখেলাপি ওই পাঁচটি প্রতিষ্ঠান হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লি., সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লি., সিটি এডিবল অয়েল লি., সিটি ডাল মিলস লি. ও শম্পা ফ্লাওয়ার মিলস লি। এসব প্রতিষ্ঠানের অনুকূলে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন-সুবিধা প্রদানের ক্ষেত্রে সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটেড অর্থায়নের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারাটি কার্যকর হবে না।

সিটি গ্রুপের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। এই ধারা অনুযায়ী কোনো খেলাপি প্রতিষ্ঠান নতুন করে ঋণ নিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ সিটি গ্রুপের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারাটি আগামী বছরের ডিসেম্বর স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছেন। এতে নতুন করে ঋণ পেতে তীর ব্র্যান্ডের পণ্য বাজারজাতকারী সিটি গ্রুপের আর কোনো সমস্যা হবে না।

গত ২৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সভায় সিটি গ্রুপের ঋণকে এখনই খেলাপি ঋণ হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। শিল্পগোষ্ঠীটি যাতে তাদের সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের সুবিধা দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্যবসা চালাতে এই শিল্পগোষ্ঠীকে মূলধন জোগান দিতে ঋণদাতা ব্যাংকের সমন্বয়ে একটি জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রুপটির কাছে ৪৩ ব্যাংকের পাওনা ২৬ হাজার কোটি টাকার বেশি, যা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এই বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান, ঋণদাতা কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী ও সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।

আজকের জারি করা প্রজ্ঞাপনে কিছু শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, প্রস্তাবিত ঋণ-সুবিধার বিপরীতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সিটি ব্যাংক বা সিন্ডিকেটভুক্ত অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। প্রস্তাবিত ঋণসুবিধার বিপরীতে যুক্তিসংগত জামানত নিশ্চিত করতে সিটি গ্রুপ তাদের অন্য কোনো ঋণ বা দায়ে আবদ্ধ নয়, এমন সম্পত্তি রেজিস্টার্ড মর্টগেজ হিসেবে প্রদান করবে। সিন্ডিকেটেড ঋণের টাকায় কেনা পণ্য বিক্রয় করে যে টাকা পাওয়া যাবে, তা একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেখান থেকে আনুপাতিক হারে সিন্ডিকেটেড ঋণসুবিধা প্রদানকারী ব্যাংকগুলোর পাওনা অগ্রাধিকারভিত্তিতে নিয়মিত পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সিন্ডিকেটেড ঋণের টাকায় আমদানি করা কাঁচামাল ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ঋণদাতা ব্যাংককে সিকিউরিটি এজেন্টের প্রতিনিধি হিসেবে ক্রয় করবে এবং জিম্মাদার হিসেবে তা প্রক্রিয়াজাত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

1

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

4

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

5

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

6

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

7

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

8

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

13

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

14

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

15

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

16

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

17

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

20