Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে অভিযান, ২৪৪ লিটার অবৈধ বিদেশি মদ-বিয়ার জব্দ

রাজধানীর গুলশানে একটি রেস্টহাউসে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনসির পক্ষ থেকে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়।

ডিএনসি বলছে, গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত রেস্টহাউসটির কোনো বার লাইসেন্স নেই। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ-বিয়ার মজুত করছিল। এগুলো পাইকারি ও খুচরা বিক্রি করছিল। তারা টিকিট বিক্রি করে ডিজে পার্টি আয়োজন করত। এসব পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিদের বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো।

ডিএনসি সূত্র বলছে, এ-সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে রেস্টহাউসটিতে অভিযান চালানো হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএনসির একাধিক দল অংশ নেয়। রেস্টহাউস থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২৩ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। এসব বোতলে মোট ১৭৭ লিটার মদ ছিল। এ ছাড়া ২০৯টি বোতল ও ক্যানে থাকা মোট ৬৭ লিটার অবৈধ বিয়ার জব্দ করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আতাউর রহমান ওরফে শামীম (৪২)। জব্দ করা মদ ও বিয়ারের বৈধতার বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়। কিন্তু তিনি তা দেখাতে পারেননি। বিক্রির উদ্দেশ্যে অবৈধ মদ-বিয়ার মজুত ও সংরক্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, কথিত জার্মান ক্লাব নামে প্রতিষ্ঠানটি চলছিল। তবে প্রতিষ্ঠানটির প্রকৃত নাম সেভেনটি এইট রেস্টহাউস সোসাইটি। প্রতিষ্ঠানটির বৈধতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির সঙ্গে মো. ওমর জামিল (৪৫) নামের আরেক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে অভিযানকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় শামীম, জামিলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানায় মামলা করা হয়েছে বলে জানান মেহেদী হাসান। তিনি বলেন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

1

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

2

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

3

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

6

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

7

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

8

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

9

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

10

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

11

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

12

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

13

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

14

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

15

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

16

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

17

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

18

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20