Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিনিসিয়ুসের

মাঠের পর এবার মাঠের বাইরেও ধাক্কা খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন তিনি। এর মধ্যেই খবর এল, প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। এই বিচ্ছেদের খবর গুঞ্জন বা কোনো সূত্রের নয়, স্বয়ং ফনসেকারই বিবৃতি।

ফনসেকা ব্রাজিলের পরিচিত ইনফ্লুয়েন্সার। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ভিনির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।

ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছে গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্ক অবশ্য সব সময় এক রকম ছিল না। গত মে মাসে প্রকাশ্যে বিচ্ছেদের খবর এসেছিল দুজনের। কিন্তু জুলাইয়ে আবার একসঙ্গে ফেরেন তাঁরা।

এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। সর্বশেষ সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে উপস্থিত হয়েছিলেন ভিনিসিয়ুস ও ফনসেকা। তাঁদের সেই উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। তবে মাস পার হওয়ার আগেই এল আবার বিচ্ছেদের খবর।

ফনসেকার দপ্তরের বিবৃতিতে বিচ্ছেদের কথা নিশ্চিত করা হলেও সম্পর্ক শেষ করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে তাঁদের সম্পর্কে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে; বরং দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। ভিনিসিয়ুস কিংবা ফনসেকা কেউই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ভিনিসিয়ুস এখন ভিয়ারিয়াল ম্যাচের লাল কার্ডের চূড়ান্ত শাস্তি শোনার অপেক্ষায় আছেন। নাথান সালিবার চুল টেনে ধরার দায়ে রেফারি তাঁকে লাল কার্ড দেখালে সেটি মেনে নিতে পারেননি ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে রেফারি তাঁর ম্যাচ প্রতিবেদনে ভিনিসিয়ুসের ‘আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার’ কথা উল্লেখ করেছেন। লাল কার্ডের সাধারণ শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর খেলা হবে না। কিন্তু রেফারির সঙ্গে আচরণের ঘটনায় শাস্তি একাধিক ম্যাচেরও হতে পারে। সে ক্ষেত্রে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও মাঠে নামা হবে না তাঁর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

1

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

2

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

3

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

4

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

7

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

8

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

9

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

10

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

15

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

16

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

20