Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত দিন 'প্রক্সি' দিয়ে সেরা অভিনেতা মাসুম আজিজের চতুর্থ মৃত্যুবার্ষিকী

শুরুতে নিজেকে গানের মানুষ বলেই পরিচয় দিতেন মাসুম আজিজ। কিশোর বয়স থেকেই গান গাওয়া ও বাদ্যযন্ত্র বাজানোর প্রতি ছিল তাঁর আগ্রহ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি নাটকে অভিনয়ের সুযোগ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গানের জন্য নাটকে যুক্ত হয়েছিলেন, সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রেমে পড়ে যান তিনি। পরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন এই শিল্পী। সেই দর্শকপ্রিয় শিল্পীর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আন্তবিশ্ববিদ্যালয় হল নাটক প্রতিযোগিতায় একটি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির দায়িত্ব পেয়েছিলেন মাসুম আজিজ। তখন নাটকের আবহসংগীতে ক্যাসেট ব্যবহার করা হতো। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল শফিক কামাল নামের এক শিক্ষার্থীর। কিন্তু নিয়মিত মহড়ায় না আসায় হলের প্রভোস্ট মাসুম আজিজকে তাঁর জায়গায় অভিনয়ের জন্য বলেন। এভাবেই প্রথম অভিনয়ের 'প্রক্সি' দিতে শুরু করেন তিনি। টানা সাত দিন অন্য অভিনেতার হয়ে মহড়ায় অংশ নেন। পরে শফিক কামাল নাটকটি করবেন না বলে জানিয়ে দিলে বিপাকে পড়ে হল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত প্রভোস্ট শফিক হায়দার চৌধুরীর কথায় প্রধান চরিত্রে অভিনয় করেন মাসুম আজিজ। নাটকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা অভিনেতার পুরস্কার পায়। এই স্বীকৃতি তাঁর অভিনয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।

প্রথম নাটকে সাফল্যের পর চট্টগ্রামের থিয়েটারের সঙ্গে যোগাযোগ বাড়ে মাসুম আজিজের। পরের বছর আন্তহল নাটক প্রতিযোগিতায় নাটক নির্মাণের দায়িত্বও পান তিনি। ঋত্বিক কুমার ঘটকের 'জ্বালা' নাটকটি পরিচালনা করে প্রশংসা অর্জন করেন। এ নাটকের জন্যও আন্তবিশ্ববিদ্যালয় হলের সেরা নির্দেশক নির্বাচিত হন তিনি। পরপর অভিনয় ও নির্দেশনায় সাফল্য পাওয়ার পর তাঁর মনে হয় অভিনয়কে পেশা হিসেবে নেওয়া সম্ভব। তবে এ জন্য ঢাকায় আসতে হবে—এ কথাও বুঝতে পেরেছিলেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ঢাকায় আসেন মাসুম আজিজ। শিক্ষক শফিকুল আমানের মাধ্যমে পরিচয় হয় নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে। তবে ঢাকা থিয়েটারে কাজের সুযোগ সহজে মেলেনি। বিভিন্ন সময়ে চাকরি করলেও অভিনয়ের টান তাঁকে স্থির থাকতে দেয়নি। জীবিকার জন্য প্রিন্টিং সরবরাহের ব্যবসা করতেন। পাশাপাশি বাসায় নিয়মিত হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতেন। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে একসময় চাকরির নিরাপত্তার চেয়ে মঞ্চকেই বেছে নেন তিনি। পরে এস এম সোলায়মানের সঙ্গে পরিচয় হয় তাঁর। সোলায়মানের মাধ্যমে জামিল আহমেদের সঙ্গে পরিচিত হন। 'ইন্সপেক্টর জেনারেল' নাটকে ডিসি চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি হলে মঞ্চে তাঁর পথচলা আরও দৃঢ় হয়। এরপর ঢাকা পদাতিকের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় চালিয়ে যান।

দীর্ঘদিন মঞ্চে অভিনয়ের পর ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় শুরু করেন মাসুম আজিজ। এরপর মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। হুমায়ূন আহমেদের 'উড়ে যায় বকপক্ষী' ও সালাহউদ্দিন লাভলুর 'তিন গ্যাদা'সহ নানা নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। 'ঘানি' চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও কাজ করেছেন। সরকারি অনুদানে নির্মিত 'সনাতন গল্প' চলচ্চিত্রটি পরিচালনা করেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০২২ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়।

গান দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত অভিনয়ই হয়ে ওঠে মাসুম আজিজের জীবনের প্রধান ভালোবাসা। এক সাক্ষাৎকারে মঞ্চের প্রতি তাঁর টান বোঝাতে বলেছিলেন, 'আমি যদি মঞ্চে অভিনয় করতে করতেই মারা যেতাম, তাহলে আমি হতাম ভাগ্যবান ব্যক্তি।'

মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদ্রোগে ভুগছিলেন। পরে ২০২২ সালের শুরুর দিকে তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর চার দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চার বছর আগে আজকের দিনে, ১৭ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

1

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

2

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

3

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

4

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

5

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

6

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

7

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

8

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

11

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

12

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

13

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

14

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

15

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

16

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

17

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

18

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

19

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

20