
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতির জন্য গণিত বিষয়ের অধ্যায় ৮ 'পরিমাপ' থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো। শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রশ্নগুলো নিচে তুলে ধরা হয়েছে।
১. ১ কিলোমিটার = ১০০০ মিটার।২. ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।৩. ১ সপ্তাহে ১৬৮ ঘণ্টা।৪. মে মাস ৩১ দিনে।৫. বাংলা সালে ৬ টি মাস ৩১ দিনের।৬. ১ ঘণ্টায় ৩৬০০ সেকেন্ড।৭. ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।৮. গাড়ির ওজন প্রকাশের একক মেট্রিক টন।৯. ৫ মিটার ৫০০ সেমি।১০. ২ কেজি = ২০০০ গ্রাম।১১. ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী।১২. একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং উচ্চতা ৩০ মিটার হলে ভূমি ১৪.৪ মিটার।১৩. মনীষা ১ ঘণ্টায় ৩ কিলোমিটার হাঁটতে পারে। সে ২ ঘণ্টায় ৬০০০ মিটার হাঁটতে পারবে।১৪. ১০০ সেন্টিমিটার = ১০০০ মিলিমিটার।১৫. ৮ কিমি. = ৮০০০ মিটার।১৬. ৮ কেজি ৯ ডেকাগ্রাম ৫ গ্রাম = ৮০৯৫ গ্রাম।১৭. ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ছিল।১৮. ২৪ ঘণ্টায় ঘড়িতে ঘণ্টা শুরু হয় শূন্য থেকে।১৯. ২৪ ঘণ্টায় ঘড়িতে পূর্বাহ্ন এবং অপরাহ্ণ ব্যবহার করা হয় না।২০. ১ ঘনমিটার = ১০০০ লিটার।২১. ১ কুইন্টাল= ১০০ কেজি।২২. ৮৪০ কেজি = ০.৮৪ মেট্রিক টন।২৩. ১০০০ গ্রাম = ১ কেজি।২৪. ২ লিটার ২০০০ ঘন সেমি।২৫. ৬০০০ মিটার = ৬ কিমি।২৬. ২০০০ ঘন সেন্টিমিটার = ২ লিটার।২৭. ৬ লিটার পানি ২৫০ মিলি–এর ২৪ টি বোতলে রাখা যাবে।২৮. তরল পদার্থ পরিমাপের মূল একক লিটার।২৯. একটি বইয়ের ওজন ৭৮ গ্রাম হলে এরূপ ১৮ টি বইয়ের মোট ওজন ১ কিলোগ্রাম ৪০৪ গ্রাম।৩০. ১০০০ লিটার = ১ ঘনমিটার।৩১. ৭ কেজি ৩২ ডেকাগ্রাম ৭৩ গ্রাম সমান ৭৩৯৩ গ্রাম।৩২. ২৩৪ কেজি থেকে ১৭৭ কেজি ৮০ গ্রাম বিয়োগ করলে ৫৬.৯২ কেজি হবে।৩৩. ৩ ডেকামিটার + ২২০০ ডেসিমিটার = ২৫০ মিটার ।৩৪. ১১ কিমি–কে ডেকামিটারে প্রকাশ করলে ১১০০ ডেকামিটার হয়।৩৫. রাইন ১ মিনিটে হাঁটে ৮০০ সেমি। সে ১০ মিনিটে ৮০ মিটার হাঁটবে।৩৬. ৮ কেজি ৮ গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করলে ৮০.০৮ হেক্টোগ্রাম হয়।৩৭. দৈর্ঘ্য পরিমাপের একক মিটার।৩৮. ১০ কুইন্টাল ১ মেট্রিক টন।
প্রশ্নগুলো তৈরি করেছেন মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা।