
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ক্যাচের বিশ্ব রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। রোববার কিংসমিডে তিনি চারটি ক্যাচ নেন, যার মধ্যে দ্বিতীয় ক্যাচে ডেভিড বেডিংহামকে আউট করে তিনি এই রেকর্ড গড়েন।
এর আগে গত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড ভেঙেছিলেন ইংল্যান্ডের জো রুট। স্মিথ পিছিয়ে পড়েছিলেন। ২১৯ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নেমে তেম্বা বাভুমাকে স্লিপে ক্যাচ ধরার মাধ্যমে রুটের সাথে সমান হন। এরপর বেডিংহামের ক্যাচ নিয়ে রুটকে ছাড়িয়ে যান।
এরপর তিনি কাইল ভেরেইনেকে তালুবন্দি করেন এবং চতুর্থ ক্যাচ নেন আনরিখ নর্কিয়ের। এই ক্যাচেই দক্ষিণ আফ্রিকা ২৮৪ রানে অলআউট হয়। স্মিথ এখন ২২২ ক্যাচের মালিক। দ্বিতীয় ইনিংসে এই সংখ্যা আরও বাড়তে পারে।