
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১০ অক্টোবর) এসব মামলা করা হয়।
রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে ৬০৬টি গাড়ি ডাম্পিং ও ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১১টি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি অটোরিকশা ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১২টি অটোরিকশা ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ড ভ্যান, ৩৪টি অটোরিকশা ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি অটোরিকশা ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি অটোরিকশা ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮০৫টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপি।