
ঢাকা কলেজের হল রিডিং রুমে একটি ডিজিটাল ঘড়ি উপহার দিয়েছেন ছাত্রদলের কর্মী খাইরুল ইসলাম খোকন। শনিবার ঘড়িটি দেয়ালে স্থাপন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।
খাইরুল ইসলাম খোকন বলেন, "ছাত্রদলের একজন কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার সবসময় চেষ্টা করি। গত সপ্তাহে হলের কিছু শিক্ষার্থী আমার কাছে এসেছিল। তারা জানিয়েছিল, রিডিং রুমে কোনো ঘড়ি নেই। পড়ার সময় সময় দেখা ও টাইম ম্যানেজমেন্টের জন্য একটি ঘড়ি দরকার।"
তিনি আরও বলেন, "এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি, হলের রিডিং রুমে একটি ঘড়ি দেব, যাতে এটি শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগে। আপনারা যাতে সময় মেনে চলাচল করতে পারেন, আপনাদের মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হয় এবং পড়াশোনার মাধ্যমে হলের শিক্ষার্থীরা দেশ, সমাজ ও পরিবারের জন্য ভূমিকা রাখতে পারেন- এটাই আমার প্রত্যাশা।"