
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে। বাসিন্দাদের ব্যবহার করা বিকল্প রাস্তাগুলোতেও চেকপোস্ট বসানো হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তরে আইন সিনিয়া ও আতারা চেকপোস্ট এবং রাওয়াবি গেট বন্ধ করেছে। এছাড়া উত্তর-পশ্চিমে নাবি সালেহ ও আবুদ গেটও বন্ধ করা হয়েছে।
আল-বিরেহ-জালাজোন সড়কে শিক্ষা মন্ত্রণালয় জেলার কাছে একটি চেকপোস্ট বসানো হয়েছে। রামাল্লার উত্তর-পূর্বে ইয়াবরুদ গ্রাম ও সিলওয়াদ শহরের সংযোগকারী সড়কেও আরেকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।