
ডমেস্টিক থ্রি ট্রফির নিলামে তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। কয়েকটি দলের কাড়াকাড়িতে দুই কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে তানজিদকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ।
আজ রাজধানীর শেরাটন হোটেলে ডমেস্টিক থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসান। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস।
এছাড়া ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেনকে নিয়েছে ফরচুন গ্রুপ, এবং দেড় লাখ পয়েন্টে মেহেদী হাসানকে দলে নিয়েছে এইচ ব্লুস্টার। মোট ২৭৫ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন এই নিলামে।
নিলামে ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ লাখ ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
এই নিলামে অবশ্য খেলোয়াড়দের দাম ঠিক হবে না। মূলত পয়েন্টের ভিত্তিতে দল পাবেন তারা। পারিশ্রমিক হিসেবে বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।