
ঢাকা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার কারণে প্রধানমন্ত্রী বা সরকারের কর্মকাণ্ড যেনো ম্লান না হয়, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে তিনি সেই সুযোগ দিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী তাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান ইশরাক হোসেন।
নিজের ভূমিকার ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি জমি দখল বা চাঁদাবাজি করতে যাননি; মাদক নির্মূলের উদ্দেশ্যেই গিয়েছিলেন। নিরাপত্তার জন্য বৈধ আগ্নেয়াস্ত্র কিছু সময়ের জন্য হাতে নিয়েছিলেন।
কোনো ভুল করে থাকলে বা কাউকে আঘাত দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করে ইশরাক বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো অন্যায় করেননি। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশ্লিষ্টদের সঙ্গে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।