
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা এবং আইনি সহায়তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ, গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের মতো বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সংরক্ষিত নারী আসনে তাদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে। এসময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেন হাসপাতাল বা অন্য কোনো সরকারি সেবা নিতে বাধার সম্মুখীন না হন, সেই তাগিদও দেন তিনি।