
বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে পিডব্লুডিকে ২–০ গোলে হারিয়েছে সাদা-কালোরা।
একইদিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩–০ গোলে হারিয়েছে ঢাকা সিটি ক্লাবকে। এই জয়ে তিন ম্যাচ খেলা কিংসের পয়েন্ট সাত, পয়েন্ট তালিকায় অবস্থান চতুর্থ।
অন্যদিকে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে মোহামেডান। তিন ম্যাচ খেলা পুলিশ এফসির পয়েন্টও ৯। গোল ব্যবধানে এগিয়ে তারা শীর্ষে।