
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ মহাষষ্ঠী তিথিতে সকালে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সারা দেশের পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সকাল থেকেই পূজার আয়োজন চলছে। মহাষষ্ঠীর এই দিনে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী দুর্গোৎসবের সুচনা ঘটে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ঘিরে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মন্দিরগুলোতে ভক্তদের ভিড় বাড়ছে।